1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রূপসায় পত্রিকার সাইনবোর্ড ভাঙচুরের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদকঃ

খুলনার রূপসা উপজেলার নৈহাটি এলাকায় নতুন সংবাদ প্রতিদিন পত্রিকার দখলকৃত জমির সাইনবোর্ড ভাঙচুরের অভিযোগ উঠেছে নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা বেগমের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, নৈহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে ও নৈহাটি মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রায় ৫০০ গজ দূরে বাংলাদেশ রেলওয়ের জমির ওপর দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে অফিস নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন পত্রিকা সংশ্লিষ্টরা। কিন্তু গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রধান শিক্ষক সালমা বেগম কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে সেখানে গিয়ে পত্রিকার সাইনবোর্ড ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় পত্রিকার সম্পাদক মো. খবীরুদ্দীন ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রিকতার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। তিনি জানান, উক্ত জমি বিদ্যালয়ের সীমানার বাইরে এবং বিদ্যালয়ের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবুও প্রধান শিক্ষক কেন এমন বেআইনি কর্মকাণ্ডে জড়ালেন, তা তার অজানা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park