1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রূপসায় পল্টন হত্যা দিবসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টার

খুলনা জেলার রূপসা উপজেলায় পল্টন হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে ২৮ অক্টোবর সোমবার বিকাল ৩ টায় উপজেলা সদরের টিএসবি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা শুরার অন্যতম সদস্য রূপসা উপজেলা আমির মাওঃ লবিবুল  ইসলাম। প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা শাখার এসিস্টেন্ট সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক খুলনা মহানগরী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি, সাবেক কেন্দ্রিয় কার্যকরী পরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সভাপতি

অধ্যাপক মোস্তফা আল মুজাহিদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলার সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন এর পরিচালনায় বক্তৃতা করেন রূপসা উপজেলার সহ সেক্রেটারি ডাঃ মো,রেজাউল কবির খান, সহ সেক্রেটারি মাওঃ মো, ইসমাইল হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা শাখার মোঃ আবু জাফর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রূপসা উপজেলা পূর্ব সভাপতি মোঃ আল-আমিন শেখ,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রূপসা উপজেলা পশ্চিম সভাপতি মো, মুরসালিন আকন , রূপসা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ নাজিম উদ্দিন, রূপসা উপজেলা বাইতুল মাল সেক্রেটারি মোঃ আনোয়ার আলী, রূপসা উপজেলা প্রার্থী ও তার্বিয়াত সভাপতি মুফতি মাওঃ মোঃ মহিউদ্দিন, রূপসা উপজেলা ছাত্র ও যুব সভাপতি অধ্যাপক মোঃ আসাদুজ্জামান, রূপসা উপজেলা মিডিয়া সভাপতি হাফেজ মো, জাহাঙ্গীর ফকির, রূপসা উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম রেজা, আইচগাতী ইউনিয়ন আমির মোহাম্মদ ইকবাল আমিন, সেক্রেটারি মো, সিরাজুল ইসলাম, নৈহাটি ইউনিয়ন আমির, অধ্যাপক মো, গিয়াস উদ্দিন, টিএসবি ইউনিয়ন আমির, হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম, শ্রীফলতলা ইউনিয়ন সভাপতি মোল্লা সেলিম আজাদ, ঘাটভোগ ইউনিয়ন সভাপতি মো,নাসিম সরদার, সহ-সভাপতি মো,জাহিদুর রহমান। অনুষ্ঠানে বাংলা অর্থসহ কুরআন তেলাওয়াত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টিএসবি ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মাওঃ গোলাম রসুল। ইসলামী সংগীত পরিবেশন করেন সত্যের সাক্ষ্য শিল্পীগোষ্ঠীর পরিচালক এম আল হেলাল মুন্সী ও নৈহাটি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউনিট সদস্য মুহাম্মদ হেদায়েতুল্লাহ। বক্তৃতা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ লবিবুল ইসলাম।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park