1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রূপসায় ভোটকেন্দ্রভিত্তিক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শহিদুল্লাহ আল আজাদ, স্টাফ রিপোর্টার

খুলনার রূপসায় ভোটকেন্দ্রভিত্তিক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ৩নং নৈহাটি ইউনিয়নের নতুনহাট বাজারে এ সমাবেশের আয়োজন করে ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা লবিবুল ইসলাম, সেক্রেটারি ডা. হাবিবুল্লাহ ইমন, উপজেলা নায়েবে আমির ডা. রেজাউল করিম খান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি নাজিমউদ্দিন শেখ, ইসলামী আন্দোলন বাংলাদেশের রূপসা উপজেলা সভাপতি শেখ মোহাম্মদ ইউসুফ, নৈহাটি ইউনিয়ন আমির মাওলানা মহিউদ্দিন, টিএসবি ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক আসাদুজ্জামান, থানা তরবিয়াত সেক্রেটারি হাফেজ মো. জাহাঙ্গীর ফকির, অমুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি শ্রী অমর কৃষ্ণ দাস, উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. আল আমিন এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মো. শরিফ রেজা।

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি হাফেজ মো. মোফাজ্জেল শেখ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি তৌহিদুল ইসলাম শেরশাহ। সমাবেশে আরও বক্তব্য দেন মাওলানা ইবরাহীম খলিল ফারুকী, মাওলানা আব্দুল গফ্ফার, টিএসবি ইউনিয়ন সভাপতি আলহাজ মো. কিবরিয়া শেখ, নৈহাটি ইউনিয়ন সেক্রেটারি মুফতি মাওলানা হেলাল উদ্দিন শিকারী, মাওলানা মোকাররম হোসেন শেখ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসিমউদ্দীন, খাজাডাঙ্গা ৬নং ওয়ার্ড সভাপতি হাফেজ মো. হারুন-অর-রশিদ, সেক্রেটারি মুন্সি মো. মনিরুজ্জামান, সোহাগ প্রমুখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park