1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রূপসায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শারমিন সুলতানা রুনার নির্বাচনী মতবিনিময় ও উঠানবৈঠক অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

শেখ মাহাবুব আলম বিভাগীয় প্রধান খুলনা

 

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রূপসা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শারমিন সুলতানা রুনার প্রজাতি প্রতীকের পক্ষে নির্বাচনী মতবিনিময় ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ মে) বিকেল ৫ টায় আইসগাতী ইউনিয়নের খান মোহাম্মদপুর সুলতান নগর এলাকায় এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শারমিন সুলতানা রুনা।

শারমিন সুলতানা রুনা অত্যান্ত সৎ মেধাবী ও যোগ্যতা সম্পন্ন সদালপি একজন মানুষ। তিনি অনুষ্ঠানে বক্তব্য কালীন বলেন আমি যদি আপনাদের ভোটে এবার নির্বাচিত হতে পারে এলাকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, বাল্যবিবাহ নিয়ে বিশেষভাবে গুরুত্ব দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করব।

 

সুলতান নগরের সুলতান মাহমুদের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ যুব মহিলা লীগের খুলনা জেলার সভাপতি এ্যাডঃ সেলিনা আক্তার প্রিয়া, বাংলাদেশ যুব মহিলা লীগের খুলনা জেলার সাধারণ সম্পাদক মনোয়ারা শিউলি, ৪ নং ওয়ার্ড মেম্বর আকলিমা তুলি, ও ৭/৮/৯ নং ওয়ার্ড মেম্বার মাহামুদা খানম।

 

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. আলম, মোঃ ইসমাইল, ইসমাইল জাহাঙ্গীর হোসেন, সহ বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ সেচ্ছাসেবক লীগের নেতা কর্মী ও স্হানীয় অসংখ্য গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park