1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রূপসায় ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনের বহিষ্কার আদেশ প্রত্যাহার,

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হাফিজা খানম: স্টাফ রিপোর্টার 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক খুলনা জেলা শাখার অধীনস্থ রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনের সাংগঠনিক পদের বহিষ্কার প্রত্যাহার করা হয়েছে।

ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ থাকলো না। বাংলাদেশ জাতীয়তা বাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এ সংক্রান্ত এক বার্তায় জানানো হয়,দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইমতিয়াজ আলী সুজন বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমার আবেগ ভালোবাসার সংগঠন।

ছাত্রদল আমাকে তিরষ্কার করুক বা পুরস্কৃত করুক- দলের যে কোনো সিদ্ধান্তই আমার জন্য শিরোধার্য। আজ আমার প্রানের সংগঠন আমাকে আমার দলের দ্বায়িত্ব ফিরিয়ে দিয়েছে। এজন্য আমি আজীবন দলের প্রতি কৃতজ্ঞ থাকবো।

দায়িত্ব পুনরায় ফিরে পাওয়ায় তিনি কেন্দ্রীয় ও সিনিয়র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেন। বার্তা প্রেরক হিসেবে বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক, মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষর করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park