1. admin@naragatirsangbad.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল  নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে একাধিক মামলার আসামি আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কালিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত শ্বাশতি ইসলাম সুষমার চোখে সালমা খানম: শিক্ষক নন, জীবনের পথ দেখানো এক আলোকবর্তিকা নড়াগাতী পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই, প্রধান আসামি গ্রেপ্তার ফেনীতে চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত, চালক আহত জামিনে বেরিয়েই বেপরোয়া? টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ, কে এই সৈয়দ আল আমিন দিঘলিয়ায় চাঁদাবাজি ও হামলার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন

রূপসায় জমি নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে নিরাপত্তা ও প্রতিকার দাবি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শহিদুল্লাহ আল আজাদ, স্টাফ রিপোর্টার

খুলনার রূপসায় জমি নিয়ে বিরোধের জেরে হয়রানি, হামলা ও হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সাংবাদিক কল্যাণ সোসাইটি, খুলনা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রূপসা উপজেলার নৈহাটী গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য লিয়াকত আলী খান। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, জাবুসা গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে নাসির উদ্দিনের সঙ্গে ক্রয়সূত্রে পাওয়া জাবুসা মৌজার ৫০৭ নম্বর খতিয়ানের ১৫১৭ ও ১৬৭২ দাগের ১ দশমিক ০৪ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

লিয়াকত আলী খানের দাবি, তিনি সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় তাঁর ভাগ্নে নাসির উদ্দিনকে জমির ঘেরের পাড়ে বসতঘর নির্মাণ করে দেন এবং নিজ নামে বৈদ্যুতিক মিটার স্থাপন করেন। পরে চাকরি থেকে অবসরে আসার পর জমি ফেরত দেওয়ার শর্তে মৌখিকভাবে নাসির উদ্দিনকে জমি লিজ দেওয়া হয়। প্রতি বছর লিজ বাবদ ৩০ হাজার টাকা দেওয়ার শর্ত থাকলেও গত দুই বছর ধরে কোনো টাকা দেওয়া হয়নি এবং জমিও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, জমি ছেড়ে দেওয়ার জন্য নাসির উদ্দিনকে বলা হলে তিনি নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন। একই সঙ্গে জমি দখলের চেষ্টা এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগও করা হয়।

লিয়াকত আলী খান অভিযোগ করেন, গত ২৩ জুন তিনি তাঁর আরও দুই ভাইকে নিয়ে জমিতে গেলে ৭-৮ জন তাঁদের ওপর হামলা চালান এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনায় তিনি ১০৭/১১৭ ধারায় মামলা করেন। মামলা চলাকালে পুনরায় জমিতে গেলে নাসির উদ্দিন, তাঁর স্ত্রী তাসলিমা বেগম ও মেয়ে নাসরিন আক্তার তাঁকে গালিগালাজ ও হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় গত ১৬ আগস্ট রূপসা থানায় ৫৪৫ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, জমি ও লিজের পাওনা নিয়ে গত ২৯ এপ্রিল নৈহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের পর উভয় পক্ষকে গ্রাম আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। ১৯ মে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ২৫ মে’র মধ্যে লিয়াকত আলী খানের পাওনা ৪৭ হাজার টাকা পরিশোধ এবং লিজ দেওয়া জমি ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয় বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

লিয়াকত আলী খান আরও দাবি করেন, বিষয়টি নিয়ে রূপসা থানায় শালিসি বৈঠক হলেও নাসির উদ্দিন সেই সিদ্ধান্ত মেনে নেননি। পরবর্তীতে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়া হলে সংশ্লিষ্ট দপ্তর থেকে বিষয়টি তদন্তের জন্য থানায় পাঠানো হয়। তদন্তের সময় তিনি জমির খাজনা-খারিজসহ বিভিন্ন কাগজপত্র উপস্থাপন করেন এবং তাঁর দাবি অনুযায়ী নাসির উদ্দিন জমির মালিকানার পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি।

সংবাদ সম্মেলনে লিয়াকত আলী খান দাবি করেন, জমি নিয়ে তাঁর বিরুদ্ধে দায়ের করা একটি ১০৭/১১৭ ধারার মামলা পরবর্তীতে আদালতে খারিজ হয়ে যায়। পাশাপাশি জমির মালিকানা সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করে তাঁর দাবির পক্ষে সমর্থন পাওয়া গেছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট ১৫১৭ ও ১৬৭২ দাগে মোট ১ দশমিক ০৪ একর জমি তাঁর চার ভাইয়ের নামে ক্রয়কৃত সম্পত্তি। এর মধ্যে তাঁর বড় ভাই আশ্বাব আলী খানের ২৬ শতক জমি ২১ ডিসেম্বর ২০০৬ সালে সাব-রেজিস্ট্রি দলিলের মাধ্যমে লিয়াকত আলী খানের নামে হস্তান্তর করা হয়েছে বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিয়াকত আলী খান ও তাঁর পরিবার জমি-সংক্রান্ত বিরোধের সুষ্ঠু সমাধান, নিরাপত্তা এবং হয়রানি থেকে রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। তবে সংবাদ সম্মেলনে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park