
হাফিজা খানম স্টাফ রিপোর্টার
খুলনার রূপসা উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আইচগাতী যুবদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
শুক্রবার ৫ ডিসেম্বর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল উপজেলার মিল্কি দেয়াড়া ওয়ার্ডে আইচগাতী ইউনিয়ন যুবদলের পক্ষে অনুষ্ঠিত হয়েছে।
দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জামাল হোসেন হাওলাদার, এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, আরিফুর রহমান, আরিফ, শফিকুল ইসলাম বাচ্চু, আবুল কাশেম, রেজাউল ইসলাম রেজা, লিটন তালুকদার,
এছাড়াও আরও উপস্থিত ছিলেন মাসুদ, রয়েল, রেজাউল হক খোকন, মনির খান, হাসানাত, মেহেদি খান, মাহমুদুল হাসান, সেকেন্দার, শাহিন, জুয়েল সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ব।