1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রূপসা পালের বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন: কাপ-পিরিচ প্রতীক নিয়ে সহ-সাধারণ সম্পাদক পদে মাঠে মো. মোশারেফ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হাবিবুর রহমান বিশেষ প্রতিনিধি

আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে রূপসা পালের বাজার ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে উঠেছে পুরো পালের বাজার। এরই ধারাবাহিকতায় সহ-সাধারণ সম্পাদক পদে কাপ-পিরিচ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ী মো. মোশারেফ।

দীর্ঘদিন ধরে পালের বাজারের ব্যবসার সঙ্গে সম্পৃক্ত মো. মোশারেফ প্রতিদিন ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করছেন। এ সময় তিনি ব্যবসায়ীদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন।

মো. মোশারেফ বলেন, “ব্যবসায়ীরা আমাকে নির্বাচিত করলে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, বাজারের সার্বিক উন্নয়ন, পরিচ্ছন্ন ও নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতকরণ এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। আমি চাই সকল ব্যবসায়ীর সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক, সুশৃঙ্খল ও ব্যবসাবান্ধব বাজার গড়ে তুলতে।”

তিনি আরও বলেন, “স্বচ্ছতা, জবাবদিহিতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ব্যবসায়ীদের আস্থা অর্জন করাই আমার মূল লক্ষ্য। আমি বিশ্বাস করি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই বাজারের উন্নয়নকে আরও বেগবান করবে।”

এদিকে, কাপ-পিরিচ প্রতীকের সমর্থকরা জানান, মো. মোশারেফ দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের সুখ-দুঃখে পাশে থেকেছেন। একজন সৎ, কর্মঠ ও দায়িত্বশীল ব্যবসায়ী হিসেবে তিনি নির্বাচিত হলে বাজারের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে তাদের বিশ্বাস।

আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য এ নির্বাচনে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের পছন্দের নেতৃত্ব নির্বাচন করবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park