
বিশেষ প্রতিনিধি
রূপসা রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে ২৩ মে সন্ধ্যায় মাসিক সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক শেখের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা জাহাঙ্গীর আলম এর পরিচালনায়সভাপতি আব্দুর রাজ্জাক শেখ বলেন, রূপসা রিপোর্টার্স ক্লাব উপজেলার একটি ইউনিক সাংবাদিক ক্লাব।
সংগঠনটি নিরপেক্ষ ও স্বাধীনভাবে সংবাদ প্রচার করে আসছে। আমরা কারোর পক্ষে বা বিপক্ষে নয়। সকল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই রূপসা রিপোর্টার্স ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য। এসময় আরো বক্তৃতা রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক ডা: খান মোঃ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মামুন শেখ, সাংগঠনিক সম্পাদক তৌহিদ উদ্দিন শেখ, দপ্তর সম্পাদক ফাল্গুনী দাস, নির্বাহী মিলন সাহা, সদস্য মিরাজ শেখ, বাণীব্রুত মজুমদার, আ:মান্নান , কুরবান শেখ।