1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রোটারি ক্লাবের উদ্যোগে  কালিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান , নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার দত্ত মাধ্যমিক বিদ্যালয়ে রোটারী ক্লাব অব নড়াইল ও রোটারী ক্লাব অব যশোর মিড সিটি এর উদ্যোগে শুক্রবার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ৩ জানুয়ারি) সকালে নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান  এ ক্যাম্পের উদ্বোধন করেন।

এ দিন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এ ছাড়া এক হাজার লোক ব্ল্যাড গ্রুপিংয়ের সুবিধা পান। এ মেডিকেল ক্যাম্পে কয়েক হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, “এমন মহৎ একটি উদ্যোগের অংশ হতে পেরে অনেক ভালো লাগছে। আমাদের আগামীতে ও এ ধরনের ফ্রি ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে।আজকের এই ফ্রি মেডিকেল ক্যম্পের মাধ্যমে অসহায় মানুষ ফ্রিতে চিকিৎসা সেবা পাচ্ছেন।রোটারী ক্লাব অব নড়াইল ও রোটারী ক্লাব অব যশোর মিড সিটির এ ধরনের মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। তাদের সহযোগিতায় সর্বক্ষণ প্রশাসন প্রস্তুত রয়েছে। যে কোন ধরনের প্রয়োজনে আমাকে জানাবেন,আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যহত রাখব।“ উক্ত ক্লাবের সভাপতি বলেন, আমারা সমাজের জন্য কিছু করতে চাই । তিনি আরও বলেন, এ এলাকার মানুষের জন্য আমাদের দায় আছে। যার যার অবস্থান অনুযায়ী এ সমাজের জন্য, এ দেশের জন্য আমাদের কিছু করা উচিৎ।

এ সময় অন্যান্যের সাথে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান, নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশাস জাহাঙ্গীর আলম,কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, প্রেস ক্লাব কালিয়া সভাপতি শেখ ফসিয়ার রহমান প্রমুখ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park