1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রোটারী ক্লাব অব কুমিল্লা সহ তিন প্রতিষ্ঠানের উদ্যোগে বুড়িচংয়ে বন্যা ক্ষতিগ্রস্ত ৮৫ পরিবারকে পুনর্বাসন আর্থিক সহায়তা প্রদান!

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শাহাদাত কামাল শাকিল

কুমিল্লা বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামে রোটারী ক্লাব অব কুমিল্লা ও আওয়ার লেডী অব ফাতিমা গার্লস হাই স্কুল ও বিগামবড়িতলা এলাকাবাসীর উদ্যোগে বন্যা ক্ষতিগ্রস্ত ৮৫ পরিবারকে বন্যা পরবর্তী পূণর্বাসন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

(২০ সেপ্টেম্বর ২০২৪) শুক্রবার সকাল ১১টায় বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের হল রুমে উক্ত আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে। এসময় সমাজ সেবক আলহাজ্ব আবদুর রশিদের সভাপতিত্বে ও রোটারী ক্লাব কুমিল্লা আইপিপি নজরুল হক স্বপনের পরিচালনায় এবং স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সার্বিক সহযোগীতায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব কুমিল্লা পিপি ডা. আবু আইয়ুব হামিন,রোটারী ক্লাব পিপি ডা. তৃপতিশ চন্দ্র ঘোষ,রোটারী ক্লাব কুমিল্লা পিই একে সাহা,রোটারী ক্লাব কুমিল্লা সেক্রেটারি এড. মাসুদুর রহমান সিকদার, কোষাধ্যক্ষ এড.আবদুল তাহের,সদস্য ইঞ্জিনিয়ার আবদুল মান্নান,শিক্ষার্থী ফাহিমা আফরোজ প্রমা, মোঃ আবুল হোসেন,পারভেজ, রিংকু, খোরশেদ, লিটন,খসরু।এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক সবুজ,বাকশীমুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম,বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রহিম খান লিটন,বাকশীমুল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইঞ্জি. মোঃ মাহবুব উল আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কামাল হোসেন, মাহফুজ মেম্বার, মহিলা মেম্বার শিল্পী আক্তার,বাকশীমুল গ্রামের ত্রাণ কমিটির আহ্বায়ক মোঃ তোফায়েল আহমেদ,মোমিনুল ইসলাম, মানিক,দুলাল, বাকশীমূল ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতা সুমন,ছাত্রদল নেতা আবু নাছের,মামুন সহ আরো অনেকে।

প্রতি পরিবারকে ৭ হাজার করে মোট ৫ লক্ষ ৯৫ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে।সর্বেশেষ রোটারী ক্লাব অব কুমিল্লা ও আওয়ার লেডী অব ফাতিমা গার্লস হাই স্কুলের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাকশীমূল গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park