1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রোহিঙ্গা সংকটে হোস্ট কমিউনিটির দাবি উত্থাপন: উখিয়ায় UCNA-জামায়াত সংলাপ অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কক্সবাজার প্রতিনিধি: কামরুন তানিয়া

রোহিঙ্গা সংকটের প্রেক্ষাপটে কক্সবাজারের উখিয়ায় হোস্ট কমিউনিটির উন্নয়ন ও অধিকারের দাবিতে উখিয়া সিবিও এনজিও অ্যালায়েন্স (UCNA) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের মধ্যে এক গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এ সময় UCNA হোস্ট কমিউনিটির জন্য ১১ দফা দাবি উত্থাপন করে।

২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ অঞ্চলে সৃষ্টি হয়েছে এক দীর্ঘস্থায়ী মানবিক ও পরিবেশগত সংকট। এই পরিস্থিতিতে হোস্ট কমিউনিটি তাদের সীমিত সম্পদ ও অবকাঠামোর মধ্যেও সহানুভূতির নজির স্থাপন করেছে। কিন্তু দীর্ঘ সময় ধরে চলমান এই সংকটে হোস্ট কমিউনিটিও চরম চাপে রয়েছে।

সংলাপে UCNA-এর সভাপতি ও হেলপ-এর নির্বাহী পরিচালক আবুল কাশেম হোস্ট কমিউনিটির দাবিসমূহ তুলে ধরেন। উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে:

রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত মানবিক সহায়তার ৩০% হোস্ট কমিউনিটির জন্য নিশ্চিত করা,স্থানীয় প্রকল্পগুলো হোস্ট কমিউনিটির সংস্থার মাধ্যমে বাস্তবায়ন, GRP-তে হোস্ট কমিউনিটিকে অন্তর্ভুক্তিকরণ, রোহিঙ্গা ক্যাম্পে হুন্ডির মাধ্যমে কোনো তহবিল ব্যবস্থার নিষেধাজ্ঞা, মানবাধিকার ও সহিংসতা প্রতিরোধ প্রকল্পে স্থানীয় এনজিও/সিবিওদের অগ্রাধিকার, আন্তর্জাতিক ও জাতীয় সংস্থার ক্যাম্প পরিদর্শনে স্থানীয় প্রতিনিধিদের অংশগ্রহণ, উখিয়া-টেকনাফে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, যানজট নিরসনে বাইপাস সড়ক ও সার্বিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, হোস্ট কমিউনিটির মানবিক প্রকল্প চলমান রাখা, UCNA ও সরকারি/আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে নিয়মিত মতবিনিময় সভা, সম্প্রীতি পরিষদকে স্বীকৃতি দিয়ে হোস্ট ও রোহিঙ্গা জনগণের মধ্যে সৌহার্দ্য রক্ষা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলার আমির মাওলানা আবুল ফজল, সেক্রেটারি মাওলানা সুলতান আহমদসহ স্থানীয় নেতৃত্ব এই সংলাপে অংশগ্রহণ করেন এবং হোস্ট কমিউনিটির দাবিগুলো গুরুত্বের সঙ্গে শোনেন।

সংলাপে UCNA-এর পক্ষ থেকে মোহাম্মদ শাহ আলম, রাকিব আল হাসান, রাশেদুল ইসলাম, মনজুর আলম, খোরশেদ আলম বাবুসহ প্রমুখ স্থানীয় নেতা অংশ নেন।

এই সংলাপ হোস্ট কমিউনিটির দাবি রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। স্থানীয়রা আশা করছেন, হোস্ট কমিউনিটির এই গুরুত্বপূর্ণ দাবিগুলো এখন যথাযথ গুরুত্ব পাবে এবং বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park