1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

র‌্যাগিংয়ে নামে নির্যাতন,পটুয়াখালী ভার্সিটির, ৫ শিক্ষার্থী হাসপাতালে।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

দুমকি ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধ

হাসপাতালে ভর্তি র‌্যাগিংয়ে গুরুতর আহত একজন ভুক্তভোগী শিক্ষার্থী জানান। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) রাতভর র‌্যাগিংয়ের নামে শারিরীক নির্যাতনের শিকার ৫ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) রাত আড়াইটায় এম.কেরামত আলী হলে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শিক্ষার্থীরা হচ্ছেন স্নাতক প্রথম বর্ষের (২০২৩-২৪সেশন) ছাত্র হাসিবুর রহমান সবুজ, অভিজিৎ শর্মা, মৃদুল পাল, তোহাদিন নূরুল ও হাসিবুল ইসলাম নাহিদ। অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন: ব্যবসায় প্রশাসন অনুষদের জুনায়েদ হোসাইন, তানভির ইসলাম সিয়াম ও প্রিতম কারণ, আইন ও ভূমি প্রশাসন অনুষদের শাওন, সুপেল চাকমা, গোলাম রাব্বি, কৃষি অনুষদের জিহাদ হোসাইন। তারা সবাই ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী।

শনিবার রাত সাড়ে তিনটার দিকে তাদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে রেগিংয়ে গুরুতর আহত শিক্ষার্থী হাসিবুর রহমান সবুজকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মীর শহিদুল হাসান শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ২০২৩-২৪ সেশনের এক শিক্ষার্থী বলেন, শনিবার গভীর রাতে এম.কেরামত আলী হলের একটি কক্ষে রেগিং এর নামে তাদের নির্যাতন করা হয়। এ ধরনের ঘটনা প্রায়ই ঘটলেও কেউ প্রতিবাদ করার সাহস পায় না।

প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে আলাপকালে আরও জানা যায়, সিনিয়র শিক্ষার্থীরা এসে তাদের সকলের ফোন জমা নিয়ে একটা টেবিলে রেখে দেন। পরে তাদের কান ধরে উঠা বসা করানোসহ অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। অনেক সময় তাদের জানালায় ঝুঁলানো থেকে শুরু করে বিভিন্ন ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এদিকে এঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্নবিদ্ধ হয়েছে রেগিংয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জিরো টলারেন্স নীতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর সমালোচনা শুরু হয়।

এছাড়া র‌্যাগিংয়ের প্রতিবাদে ২০২৩-২৪ সেশনের ভর্তিকৃত নবীন শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছেন। রবিবার কোন অনুষদের নবীন শিক্ষার্থীরা ক্লাসকার্যক্রমে অংশগ্রহণ করেননি। এছাড়া অভিযুক্তদের শাস্তি কার্যকর না হলে ক্লাশে ফিরবেন না বলে ঘোষনা দিয়েছেন তারা।

ঘটনার বিষয়ে পবিপ্রবির প্রক্টর প্রফেসর ড.আবুল বাশার খান বলেন, র‌্যাগিংয়ের ঘটনায় জড়িত ৭ শিক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের হল থেকে বহিষ্কার করা হয়েছে। যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার প্রফেসর ড. মামুন অর রশিদ বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই অভিযুক্ত ৭ শিক্ষার্থীকে হল বহিষ্কার করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park