1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

র‍্যাবের অভিযানে খুলনায় অস্ত্রসহ সুজন গ্রেপ্তার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার আড়ংঘাটা থানার ‘শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ’ হিসেবে পরিচিত সুজন সরকারকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৬-এর একটি আভিযানিক দল।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকেল পাঁচটার দিকে খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুজন সরকারকে গ্রেপ্তার করা হয়। তিনি খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজার ঘোনারদাড়া রোড এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারের পর রাত সাড়ে ১১টার দিকে তাঁকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। এ সময় তাঁর বসতবাড়ির নির্মাণাধীন গোয়ালঘরের সামনে রাখা একটি ইজিবাইকের পুরোনো সিটের নিচে একটি বাজারের ব্যাগে লুকানো অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরি শটগান, একটি ওয়ান শুটারগান, পাঁচ রাউন্ড শটগানের গুলি এবং দুটি ৭.৬২ মিলিমিটার গুলি। উদ্ধারকৃত আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।

র‍্যাবের দাবি, সুজন সরকারের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্র আইন ও চাঁদাবাজির মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে দ্রুত বিচার আইনের দুটি মামলাও রয়েছে। অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি এবং চাঁদাবাজির মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুজন সরকারকে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম বলেন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের পাশাপাশি হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park