1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

র‌্যাব-৫ এর অভিযানে ৩৯৯ গ্রাম হেরোইন সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৪০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নিজেদের বাড়ীতে সংরক্ষণ করে চাঁপাইনবাবগঞ্জ এর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের নিকট খুচরা এবং পাইকারী বিক্রি করে আসছিল।

 

গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ধৃত আসামী তার বাড়ীতে বিপুল পরিমাণ হেরোইন মজুদ রেখেছে। এরূপ সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক ঘটনার স্থানে অভিযান পরিচালনা করে ধৃত আসামীর বসত বাড়ীর ঘরের ভিতরে সরিষার স্তুপের মধ্যে লুকায়িত অবস্থায় ৩৯৯ গ্রাম হেরোইন উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা হয়।

 

৩০ মার্চ শনিবার ০২:৩০ মিনিটের সময় চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ইসলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বারো রশিয়া ঘোনটোলা গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ নাজমুল হক (৫০) ও মোঃ শাখাওয়াত হোসেন (২৩)কে ৩৯৯ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে র‌্যাব।

 

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park