1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

র‍্যাব-৬ এর অভিযানে মহেশপুরে স্কাফ-ফেন্সিডিলসহ আটক ২

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:

র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের অভিযানে মহেশপুর থানা এলাকা থেকে ৫৯৬ বোতল স্কাফ, ২০ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২২ মে) ভোর ৫টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল মহেশপুর থানার সামান্তা গ্রামের আলহাজ্ব মফিজ উদ্দিন একাডেমি হাই স্কুলের সামনে পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করে।

এসময় একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির মাঝখানে দুটি বস্তা দেখে সন্দেহ হলে উপস্থিত সাক্ষীদের সামনে বস্তা খুলে তল্লাশি চালানো হয়। পরে সেখান থেকে ৫৯৬ বোতল স্কাফ ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সবুজ হোসেন (৩৩), পিতা শফিকুল ইসলাম, সাং- যাদবপুর এবং মহাসিন আলী (৩২), পিতা হায়দার আলী, সাং- বেতবেড়ী। তারা উভয়েই মহেশপুর উপজেলার বাসিন্দা।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের “জিরো টলারেন্স” নীতির আলোকে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আসামি, অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park