1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লক্ষীপাশা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএমের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীর অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলাধীন লক্ষীপাশা পল্লী বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা ষড়যন্ত্রমূলক আচরণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। অভিযোগের কেন্দ্রবিন্দু যশোর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন লক্ষীপাশা জোনাল অফিসের এজিএম মোঃ আশরাফুজ্জামান।

ঘটনা সূত্রে জানা গেছে, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি ও নড়াইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী আশরাফ গত ১৮ আগস্ট ২০২৫ তারিখে যশোর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর জিএম বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়েছে, ১৭ আগস্ট সাংবাদিক কাজী আশরাফের ফোনে লক্ষীপাশা জোনাল অফিসের ডিজিএমের নাম্বারে বিদ্যুতের কিছু তথ্য জানতে চাওয়া হয়। ডিজিএম ছুটিতে থাকায় ফোনটি রিসিভ করেন এজিএম মোঃ আশরাফুজ্জামান।

ফোনে কথোপকথনের সময় লোহাগড়া উপজেলার একটি আবাসিক মিটারের বিদ্যুৎবিলে ৫১,০০০/- থেকে ৫২,০০০/- টাকা বকেয়া থাকার বিষয় উঠে আসে। এ ছাড়াও এজিএম আশরাফুজ্জামান উপজেলার একটি বানিজ্যিক প্রতিষ্ঠানের মোটা অঙ্কের বকেয়া বিদ্যুৎবিলের কথাও উল্লেখ করেন। এরপর তিনি হঠাৎ কল কেটে দেন। অভিযোগে বলা হয়েছে, এজিএম মোঃ আশরাফুজ্জামান কলরেকর্ড করে দুই ব্যক্তির নিকট এমনভাবে উপস্থাপন করেছেন যেন বিদ্যুৎ বিল বকেয়া থাকা সত্ত্বেও বিশেষ সুবিধার বিনিময়ে নজর দেওয়া হয়নি। যার ফলে জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণে স্থানীয় গণমাধ্যমকর্মীরা হতবাক হয়েছেন।

এ বিষয়ে লক্ষীপাশা জোনাল অফিসের এজিএম মোঃ আশরাফুজ্জামানের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সচেতন মহলের দাবি, সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত। যশোর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর জিএম মোঃ হাদিউজ্জামান জানান, সাংবাদিক কাজী আশরাফের অভিযোগপত্র হাতে পাওয়া গেছে এবং অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট কারণ জানতে চাওয়া হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park