1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেত্রাঘাতে হাসপাতালে ছাত্রী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী হাবিবা খান মিষ্টি প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান-এর বেত্রাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৩:৩০ মিনিটে, বিদ্যালয়ের মাঠে খোলা মঞ্চের উপর প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান শিক্ষার্থীদের সামনে হাবিবা খান মিষ্টিকে বেত দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করেন।

এতে গুরুতর আহত হয়ে মিষ্টি বাড়িতে চলে যায় এবং রাতে তার প্রচণ্ড জ্বর আসে। পরদিন ৫ ফেব্রুয়ারি সকালে বাবা মনিরুজ্জামান খান সেন্টু মেয়েকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাবিবার বাবা জানান, “আমার মেয়ে রোজা রেখেছিল, তাই শরীর একটু দুর্বল ছিল। সে পায়ে জুতা না পরে স্কুলে গিয়েছিল। এত সামান্য কারণে প্রধান শিক্ষক কেন এভাবে মারধর করলেন, তার বিচার চাই। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দেব।”

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান-এর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তিনি ফোনে সাড়া দেননি।

এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী দোষী শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park