1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলাবোতে বিয়াম ল্যাবরেটরি স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ‘আদর্শ গ্রাম’ হলেও সরকারি হয়নি টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় নিজস্ব অর্থায়নে দুই সড়ক সংস্কার করলেন ডুমুরিয়ার ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দার খেলাধুলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে নড়াগাতীর ছয় ইউনিয়নের স্কুলে ফুটবল বিতরণের উদ্যোগ নড়াইল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নির্মাণকাজ পরিদর্শনে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম, মান বজায় রাখার নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে তৃতীয়বার মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের সভাপতি মনোনীত মুন্সী জাহিদুর রহমান দলের দুঃসময়ে রাজপথে সক্রিয়, সুসময়ে উপেক্ষিত রাজাপুরের যুবদল কর্মী দুই সহোদরের আক্ষেপ চট্টগ্রামের বন্যার্তদের পাশে জাতীয় ইমাম পরিষদ, বাঁশখালী ও সাতকানিয়ায় ত্রাণ বিতরণ কালিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিক মো. শিহাব উদ্দিন: সত্য ও ন্যায়ের পক্ষে নিরন্তর পথচলা

লাইসেন্স নবায়নের দাবিতে গোপালগঞ্জে টিসিবি ডিলারদের মানববন্ধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো. শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

লাইসেন্স নবায়ন না করে নতুন ডিলার নিয়োগের উদ্যোগের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন করেছেন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিদ্যমান ডিলাররা। একই সঙ্গে বর্তমান ডিলারদের লাইসেন্স নবায়ন ও পুনর্বহালের দাবি জানিয়েছেন তারা।

রোববার (১২ জুলাই) সকাল ১১টার দিকে প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে জেলার পাঁচ উপজেলার টিসিবি ডিলারদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন টিসিবি ডিলার বুলবুল আলম বুলু, দীপক কুমার সাহা, সোহেল মিয়া, উজ্জ্বল বিশ্বাস, মো. মনোয়ার রহমান, মোহাম্মদ খান, লিপু মজুমদারসহ অন্যান্য ডিলাররা।

বক্তারা বলেন, ২০২৫ সালে সব ধরনের শর্ত পূরণ করে নিয়মিতভাবে টিসিবির পণ্য বিতরণ করলেও জেলার ৩০ জন ডিলারের লাইসেন্স নবায়ন করা হয়নি। ২০২৬ সালের জুন মাস শেষ হলেও এখন পর্যন্ত কোনো ডিলারের লাইসেন্স নবায়নের কার্যক্রম সম্পন্ন হয়নি। এতে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকারী ডিলারদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে।

তাদের দাবি, জেলা প্রশাসকের কার্যালয় থেকে যাচাই-বাছাই শেষে বিদ্যমান ডিলারদের তালিকা প্রস্তুত করে লাইসেন্স নবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হলেও এখন পর্যন্ত তা কার্যকর করা হয়নি। এর পরিবর্তে নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসা ডিলারদের প্রতি অবিচার।

বক্তারা আরও বলেন, বিদ্যমান ডিলারদের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে নতুন ডিলার নিয়োগের উদ্যোগ গ্রহণ করলে তা গ্রহণযোগ্য হবে না। জেলা প্রশাসকের সুপারিশ অনুযায়ী দ্রুত বর্তমান ডিলারদের লাইসেন্স নবায়ন ও পুনর্বহাল করার দাবি জানান তারা। মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত তাদের দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ৯ জুলাই একই দাবিতে টিসিবি ডিলাররা গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপির অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (সদর), টিসিবির টেকেরহাট আঞ্চলিক কার্যালয় এবং ঢাকায় টিসিবির প্রধান কার্যালয়েও পাঠানো হয়।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park