1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লালপুরের আব্দুলপুর বাজারে আগুন, আটটি দোকানঘর ও মালামাল পুড়ে ছাই

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

এ জেড সুজন মাহমুদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

 

নাটোরের লালপুরে আব্দুলপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আটটি দোকানঘর ও মালামাল পুড়ে অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।শুক্রবার (১৪ জুন ) ভোর ৪টার দিকে চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর বাজারে শাহিনের দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে শাহিনের দোকানঘরে থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান ও বাজারে নাইট গার্ড ও লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে পাশের জাকির, লালন উদ্দিন , সুমন কুমার সরকার, দীপক কুমার সরকার, নাজমুল হোসেন , নজরুল ইসলাম দুখুর দোকান ঘরসহ মোট সাতটি দোকান ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

এসময় দোকানঘরে লোকজন না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে দয়ারামপুর ও লালপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে আটটি দোকান ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফজলুর রহমান জাতীয় অর্থনীতির সংবাদকর্মী বলেন, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। তবে আগুনে ক্ষতিগ্রস্তরা দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করলেও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

খবর পেয়ে পরিদর্শনে আসেন নাটোর – ১ ( লালপুর – বাগাতিপাড়া) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ । তিনি বলেন দুর্ভাগ্যজনক ভাবে হলেও আমাদের আব্দুল পুর বাজারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এতে বাজার ও তাদের ব্যাক্তিগত ক্ষয়ক্ষতি হয়েছে । এলাকার লোকজন, দয়ারামপুর ও লালপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন । তা নাহলে হয়তো বাজারের আরও ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হতে পারতো । যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কে সমবেদনা জ্ঞাপন করেন । ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি জাতীয় অর্থনীতির সংবাদকর্মীকে বলেন , আমাদের বাড়ীঘর ও দোকানপাটের কোন হিসা নেই। তবে তিনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park