1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লালপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ কিশোর নিহত  

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এ জেড সুজন প্রতিনিধি, লালপুর (নাটোর)

নাটোরের লালপুরের ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়ে তিন কিশোর নিহত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১২ টার সময় উপজেলার সেকচিলান এলাকাই এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ধলা হিন্দু পাড়া গ্রামের শ্রী শিবেন মজুমদারের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), মো: রতনের ছেলে স্বপন (১৯) ও সিংড়া উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের শ্রী বিষ্ণু সরকার ছেলে বিধান সরকার (১৮),

তারা তিন জন পালসার মোটরসাইকেল যোগে নাটোর টু পাবনার হাইওয়ে রাস্তার ধলা যাওয়ার সময় ঘটনাস্থলে সেকচিলান নামক জায়গায় পৌঁছিলে বিপরীত থেকে আসা ফাকা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে শ্রাবণ ও বিধান মারা যায় স্বপন বনপাড়া হাসপাতালে যাওয়ার পথে মারা যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত, ট্রাকের চালক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে চলে যায়। ট্র্যাকটি রাস্তার পাশে উল্টে পড়ে আছে। ঘটনাস্থলে ওলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপস্থিত আছেন।

এ বিষয়ে লালপুর থানার ওসি নুরুজ্জামান বলেন, উপজেলার সেকচিলার নামক জায়গায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন কিশোর নিহত হয়েছেন এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park