1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লালপুরে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে মিথ্যা অপবাদে মারপিট নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

ইব্রাহিম হোসেন লালপুর নাটোর

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের ইসমাইল মোল্লার প্রবাসী ছেলে আসলাম হোসেন কালুর স্ত্রী সালমা বেগম (৩৮) ও ছেলে সাদমান (২০) কে একই গ্রামের ইসমাইল মোল্লার ছেলে বাদশা আলী (৪৫) ও আব্দুল খালেক (৫৫) কর্তৃক মিথ্যা অপবাদে মারপিট,  নিরাপত্তার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন ঐ প্রবাসী স্ত্রী।

রবিবার (১লা সেপ্টেম্বর-২৪) দুপুরে প্রবাসীর স্ত্রী ও ছেলে তাদের নিজ বাড়িতে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন। উক্ত সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী লিখিত বক্তব্যর মাধ্যম উপস্থিত সংবাদ কর্মীদের বলেন, আমি সালমা বেগম আমি একজন প্রবাসীর স্ত্রী, আমাদের সাথে বিবাদী বাদশা ও আব্দুল খালেকের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।মাঝে মাঝেই বিভিন্ন অজুহাতে আমাদের পরিবারের সাথে ঝগড়া বিবাদ করার চেষ্টা করতো।

এরই ধারাবাহিকতায় গত ৩০শে আগষ্ট-২৪ সকাল ৯টার দিকে বিবাদী বাদশা ও আব্দুল খালেক লাঠিসোঠা ও লোহার রড হাতে নিয়ে আমার বাড়িতে জোর পূর্বক প্রবেশ করে আমার ঘুমন্ত ছেলে সাদমানকে ডেকে তুলে ঘরের বাহিরে নিয়ে এসে মারপিট করে। ছেলের এই অবস্থা দেখে আমি আগাইয়া গেলে আমাকে সহ মারপিট করে। এ সময় আমি ও আমার ছেলে ডাক চিৎকার করলে স্থানীয় এলাকাবাসী উপস্থিত হলে বিবাদীগন হুমকি দিয়ে বলে এই বিষয় নিয়ে যদি থানায় কোন অভিযোগ হয় তাহলে কিন্তু কোন রক্ষা পাবিনা মনে রাখিস বলে চলে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় আমি ও আমার ছেলে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করি। আমি তাদের আইনের আওতায় এনে বিচার দাবি জানাই। সেই সাথে আমার পরিবারের নিরাপত্তা চাই। এব্যাপারে অভিযুক্ত বাদশা আলী ও আব্দুল খালেক সঙ্গে যোগাযোগ করে তাদের না পেয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park