1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লালপুরে বাড়ি ডাকাতির ঘটনায় ১০ দিনের মধ্যে ৩ জন আসামি আটক 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এ জেড সুজন লালপুর নাটোর প্রতিনিধিঃ

নাটোরের লালপুর উপজেলার গৌরিপুর মোড়ে এলাকায় ছানাউল্লাহ (৭০) বসতবাড়িতে গত ১লা জুলাই-২৪ গভীর রাত্রে অজ্ঞাতনামা ডাকাত ঘরে প্রবেশ করে আলমারী এবং ওয়ারড্রবের তালা ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকার এবং ০৪ টি মোবাইল ফোন পিস্তল ঠেকিয়ে ডাকাত গ্রুপ ডাকাতি করে নিয়ে যায়।

এ ঘটনায় বাদী ছানাউল্লাহ লালপুর থানায় একটি লিখিত এজাহারের ভিত্তিতে মামলা রুজু করেন। উক্ত ঘটনায় নাটোর জেলার পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস)এবং বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারদ্বয়ের নেতৃত্বে লালপুর থানা পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতির সাথে জড়িত আসামী তৈয়ব আলী প্রামানিক(৩০)কে গত ৯ই জুলাই গ্রেফতার করে এবং তাঁর দেওয়া তথ্য মোতাবেক অত্র ঘটনার মূল আসামী আলমগীর হোসেন ওরফে আলম(৪৫) কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা মৃত আলতাব হোসেন ছেলে।

লালপুর উপজেলার মোহড়কয়া গ্রামের রানা(২৩), সাং- হাবিবপুর (তোয়াজের মোড়), থানা-চারঘাট,জেলা- রাজশাহীকে ১০ই জুলাই গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে চুরি হওয়া ০১টি স্যামসাং বাটন ফোন, ০২টি স্বর্ণের চেইন, ০১ জোড়া কানের রিং, ঘটনার কাজে ব্যবহৃত ০১টি সিএনজি, ঘটনার কাজে ব্যবহৃত একটি জি.আই পাইপ, একটি লোহার রড, একটি হাতুড়ি ও একটি স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park