1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লালপুরে বিএনপি’র দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি পালন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

সুমন মাহমুদ নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা লালপুর বাজারের বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একদিকে

বিকেল পাঁচটার সময় কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পক্ষ থেকে সাজেদুল ইসলাম হলুদ, আমিনুল ইসলাম টমি, রাশিদুল ইসলাম মেম্বার, রানা, বাচ্চু, জাফর, সাকিব আহমেদ সহ এক পক্ষের ছাত্রদল, যুবদলের নেতৃত্বে লালপুর বাজারের গুরুত্বপূর্ণ কয়েকটি রাস্তা প্রদক্ষিণ করে শ্রী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অন্যদিকে বিকেল ছয়টার সময় সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা প্রয়াত্ত ফজলুর রহমান পটলের পরিবারের পক্ষ থেকে হারুন অর রশিদ পাপ্পু, আশরাফুল আলম লুলু , রবিউল ইসলাম রবি, আনারুল ইসলাম, শহিদুল ইসলাম, আব্দুস সালাম, ইকবাল হোসেন বাবলু, আব্দুল বারী, তুহিন, সাবেক মেম্বার মহাব্বত আলী সহ ছাত্রদল, যুবদলের নেতৃত্বে লালপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে ত্রিমোহিনী চত্বরে আলোচনা সভা করেছেন।

এ সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদ পাপ্পু বলেন, লালপুর বাজারের যত ব্যবসায়ী রয়েছেন তাঁদের উদ্দেশ্য বলেন কোনো বিএনপি নেতাকর্মী যদি চাঁদা দাবি করে তাহলে আমাকে জানাবেন আমি এর বিচার না করতে পারলে জিবনে রাজনীতি ছেড়ে দেবেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park