1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লালপুরে সাব রেজিস্ট্রারকে বদলি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এ জেড সুজন মাহমুদ, লালপুর নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলা সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে বদলি করা হয়েছে। এছাড়াও ওই একই প্রজ্ঞাপনে সারা দেশে আরো ১৬জন সাব- রেজিষ্টাকে বদলি করা হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর ২০২৪) আইন ও সংস্থাপন মন্ত্রনালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রানালয়ের সিনিয়র সহকারী সচিব মুরাদ জাহান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনের বিষয়ে বলা হয়েছে বদলির প্রাপ্যতা হওয়ায় এবং প্রশাসনিক সমন্বয়ের স্বার্থে সাব-রেজিস্ট্রারগণের বদলির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বদলিকৃত সাব রেজিস্ট্রারগণ হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা সাব-রেজিস্ট্রার শাহ আব্দুল আরিফ, নওগাঁ জেলার ধামুরহাট উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ আব্দুস সালাম, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা সাব-রেজিস্ট্রার বিদ্যুৎ কুমার মন্ডল, পাবনা জেলার বেড়া উপজেলা সাব-রেজিস্ট্রার ইশরাত জাহান, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার সহিদুল ইসলাম, রংপুর জেলার কাউনিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার রফিকুল ইসলাম, নীলফামারী জেলার জলঢাকা উপজেলা সাব-রেজিস্ট্রার মনীষা রায়, ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার সাব-রেজিস্ট্রার মোঃ সেলিম ভূঞা, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সাব-রেজিস্ট্রার যোবায়ের হোসেন, মাগুরা জেলার শ্রীপুর উপজেলা সাব-রেজিস্ট্রার আইরিন রহমান সনি, চুয়াডাঙ্গা জেলার ডামুড়হুদা উপজেলা সাব-রেজিস্ট্রার নাফিয বিন যামান, টাঙ্গাইল জেলার কালিহতি উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ খায়রুল বাশার, নাটোর জেলার লালপুর উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ মাসুদ রানা, নিবন্ধন অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা নুরুল ইসলাম, নিবন্ধন অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা মিজাহারুল ইসলাম, ফেনি জেলার মতিগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ মুনজুরুল আমিন, মৌলভী বাজার জেলার কমলগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ রহমত উল্লাহ লতিফ।

ওই প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে সাব-রেজিষ্টারগণকে আগামী ৭অক্টোবর ২০২৪ তারিখে তাদের বর্তমান দায়িত্বভার অর্পন পূর্বক বদলিকৃত কর্মস্থলে যোগদানের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করার জন্য মহা পরিদর্শক নিবন্ধন-কে অনুরোধ করা হইল।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park