1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লালমাইয়ের রুবির প্রতারণায় নিঃস্ব একাধিক পুরুষ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কুমিল্লা প্রতিনিধি সাহদত হোসেন সাকিল

কুমিল্লার লালমাই উপজেলার মগের কলমিয়া গ্রামের তালেব মিয়ার মেয়ে রুবি আক্তারের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে একাধিক পুরুষের কাছ থেকে টাকা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রুবি আক্তার প্রথমে চান্দিনা উপজেলার মহারল গ্রামের মো. জহিরের সঙ্গে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে তারই ভাতিজা প্রবাসী সোহাগ হোসেনকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেন। সোহাগ বিদেশ চলে গেলে রুবি বিভিন্ন পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়।

গত ১৩ মার্চ ২০২৪ সোহাগ বিদেশ থেকে ফেরার সময় রুবি তাকে বিমানবন্দর থেকে নিতে গিয়ে কৌশলে নগদ ১.৫ লাখ টাকা, তিন ভরি স্বর্ণ, ভিসা, পাসপোর্টসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল আত্মসাৎ করে। পরে পুলিশের সহযোগিতায় কিছু মালামাল উদ্ধার হলেও বাকি অর্থ ও স্বর্ণ ফেরত পাননি সোহাগ।

এ ঘটনায় সোহাগের মা শিরিন বেগম গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ লালমাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীরা রুবির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park