1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির নতুন কার্যালয়ের উদ্বোধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা খেয়াঘাটে (ব্রীজের পশ্চিম পাশে) নড়াইল অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিটে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ (কেন্দ্রীয় কমিটি)-এর উপদেষ্টা ও লোহাগড়ার কৃতি সন্তান মেজর এস এম হারুনার রশিদ (অব.)। বিশেষ অতিথি ছিলেন মেজর আলহাজ্ব কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স (অব.)। এছাড়া উপস্থিত ছিলেন নড়াইল জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক সার্জেন্ট মো. মনির খান (অব.), সমিতির অন্যান্য কর্মকর্তা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তব্যে প্রধান অতিথি মেজর এস এম হারুনার রশিদ (অব.) বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয়। অবসরপ্রাপ্ত সদস্যরাও সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে দায়িত্ব পালন করে চলেছেন। এই নতুন কার্যালয় সেই কার্যক্রমকে আরও সুসংগঠিত করবে।”

বিশেষ অতিথি মেজর আলহাজ্ব কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স (অব.) বলেন, “এই কার্যালয় শুধু সংগঠনের কেন্দ্র নয়, এটি হবে পারস্পরিক সহযোগিতা ও কল্যাণমূলক উদ্যোগের প্ল্যাটফর্ম।”

প্রচার ও প্রকাশনা সম্পাদক সার্জেন্ট মো. মনির খান (অব.) বলেন, “আমরা দেশের জন্য যে শপথ নিয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলাম, সেই দায়িত্ব অবসরের পরও সমাজসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পালন করে যাচ্ছি। এই নতুন কার্যালয় আমাদের সংগঠনের শক্তি, ঐক্য ও সেবামূলক কার্যক্রমকে আরও বাড়িয়ে তুলবে।”

উদ্বোধনী পর্ব শেষে উপস্থিত অতিথি ও সদস্যদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়, যা আয়োজনকে আরও সৌহার্দ্যপূর্ণ ও স্মরণীয় করে তোলে।

উল্লেখ্য, নড়াইল অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতি অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের অধিকার রক্ষা, পারস্পরিক সহযোগিতা, সামাজিক সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে কাজ করছে। নতুন কার্যালয়ের উদ্বোধন এ কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park