1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় অর্পিত সম্পত্তির সীমানা নির্ধারনে সংখ্যালঘুরা পেল  চলাচলের রাস্তা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান বিশেষ প্রতিনিধি

নড়াইলের  লোহাগড়া উপজেলার লক্ষীপাশা গ্রামে অবমুক্তকৃত অর্পিত সম্পত্তির সীমানা নির্ধারণ করা হয়েছে। সীমানা নির্ধারন শেষে প্রাপককে জমি বুঝিয়ে দিয়ে সংখ্যালঘুদের দেওয়া হলো রাস্তা।

জানা গেছে, ৯০নং লক্ষীপাশা মৌজার এসএ ৪৬০ নম্বর খতিয়ানের ২৬১নম্বর দাগের ০.০৬একর অবমুক্তকৃত অর্পিত সম্পত্তির সীমানা নির্ধারণ করা হয়েছে। লক্ষীপাশা গ্রামের বাসিন্দা ব্যারিস্টার দেদার -ই- এলাহী গত ৬জুন নড়াইলের জেলা প্রশাসক বরাবর ওই অবমুক্তকৃত অর্পিত সম্পত্তির সীমানা নির্ধারনের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে নড়াইলের রেভিনিউ  ডেপুটি কালেক্টর গালিব মাহমুদ পাশা গত ২৫জুলাই  লোহাগড়া উপজেলা ভূমি অফিসের কানুনগো( সংযুক্তিতে কর্মরত) কে সরকারি  সার্ভেয়ার দ্বারা অবমুক্তকৃত অর্পিত সম্পত্তির সীমানা নির্ধারনপূর্বক আবেদনকারীকে বুঝিয়ে দেওয়ার জন্য দায়িত্ব প্রদান করেন।

বৃহস্পতিবার সকালে কানুনগো তার  উপর অর্পিত দায়িত্ব পালন করেন। পুলিশ প্রশাসন এ সময় উপস্থিত ছিলেন।

ওই জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ প্রতিবেশীদের সাথে ব্যারিস্টার দেদার -ই- এলাহীর বিরোধ চলছিলো। সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের চলাচলের জন্য প্রশাসন, গ্রামবাসী ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উভয় পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে রাস্তার ব্যবস্থা করে দেন। ফলে সংখ্যালঘুরা ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা সৈয়দ আব্দুস সবুর,   পৌর শ্রমিকদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ নজরুল মোল্যা, লোহাগড়া উপজেলা শ্রমিকদলের আহবায়ক মোঃ আকতার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ, মসিয়ার রহমান সান্টু, এনামুল কবির চন্দন।

এছাড়াও  সাবেক পৌর মেয়র মোঃ আশরাফুল আলম, সৈয়দ শরিফুল ইসলাম সরু, মোঃ জিল্লুর রহমান সহ গণ্যমান্য ব্যাক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। বিকালে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park