1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় আইন শৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াগাতী ডেস্ক

নড়াইলের লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৪ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার হল রুমে আইন শৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণ করেন বৈষম্য বিরোধী ছাত্র-জনতা, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীবৃন্দ।কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে মতবিনিময় সভার বিশেষ আলোচনা শুরু হয়। এ সময় কোরআন তেলওয়াত করেন লোহাগড়া পৌর জামাতে আমির হাফেজ মাওলানা মোঃ ইমরান হোসাইন

অনুষ্ঠিত সভায় লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ ভূইয়ার সঞ্চালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, লোহাগড়া থানার ইনস্পেক্টর (ওসি তদন্ত) মোঃ আব্দুল্লাহ আল মামুন, লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক জিএম নজরুল ইসলাম, সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম, নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ টিপু সুলতান, লোহাগড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা মোঃ মিলু শরীফ, উপজেলা জামাতে আমির মাওলানা কাজী হাদিউজ্জামান, উপজেলা জামাতের জেনারেল সেক্রেটারি মোঃ জামিরুল হক টুটুল, জাতীয় পার্টির নেতা মোঃ বদরুল আলম, বাজার বনিক সমিতির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম, লোহাগড়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সদস্য সুবল কুমার বিশ্বাস, সাংবাদিক সরদার রইচ উদ্দীন টিপু, মোঃ খাইরুল ইসলাম, কাজী ইমরান, শরিফুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু তালহা, জাকিয়া সুলতানা, মোঃ বাঁধন মল্লিকসহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আমাদের সকলের সমন্বয়ে বাজার মনিটরিং সেল গঠন করে লোহাগড়ার সকল বাজার ব্যবস্থার দিকে নজর দিতে হবে। লোহাগড়ার প্রতিটি বাজারের বাজার মূল্য যেন কোন প্রকার বৈষম্য না থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।

লোহাগড়ার আইন শৃঙ্খলার উন্নয়নের লক্ষ্যে পুলিশ, গনমাধ্যম কর্মী ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সকলকে মিলেমিশে একসঙ্গে কাজ করতে হবে। লোহাগড়ার কোথাও কোন অনিয়ম দুর্নীতি দেখলে উপজেলা প্রশাসনকে জানাইলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। আমরা সকলে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর একটি উপজেলা বিনির্মাণে আন্তরিকতার সাথে কাজ করে যাব।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park