1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় আওয়ামী লীগ নেতাদের রক্ষায় বিএনপির প্যাডে প্রত্যয়ন পত্র ব্যবহারের অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৪৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া উপজেলায় চাঞ্চল্যকর এক অভিযোগ উঠেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাশকতা মামলা ও বিএনপির দায়েরকৃত মামলায় আসামি হওয়া আওয়ামী লীগের দুই নেতাকে রক্ষা করতে বিএনপির দলীয় প্যাড ব্যবহার করে প্রত্যয়ন পত্র দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অভিযোগ উঠেছে, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক এবং দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন ও সাবেক পৌর কাউন্সিলর আনিসুর রহমানকে রক্ষায় বিএনপির লোহাগড়া উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মনজুরুল হক রঞ্জু বিশ্বাস এবং আহ্বায়ক মুন্সি খায়রুজ্জামান আলম নিজ দলের প্যাডে প্রত্যয়ন পত্র লিখে তাদের আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট নয় বলে উল্লেখ করেন।

এই প্রত্যয়ন পত্রে দলীয় প্যাড, সিল এবং স্বাক্ষরসহ জামিন সুপারিশ করা হয়েছে, যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে স্পষ্টভাবে দাবি করা হয়েছে, বোরহান উদ্দিন ও আনিসুর রহমান আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই এবং তারা রাজনৈতিকভাবে নিরপেক্ষ।

তবে এ বিষয়ে বিএনপি নেতা রঞ্জু বিশ্বাস ও খায়রুজ্জামান আলম অভিযোগ অস্বীকার করেছেন। তারা সাংবাদিকদের বলেন, “আমাদের দলীয় প্যাড, সিল ও স্বাক্ষর জাল করে কেউ এটি তৈরি করেছে। আমরা এ বিষয়ে কিছুই জানি না। যারা এই জালিয়াতি করেছে, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব।”

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু বলেন, “এ ধরনের একটি অভিযোগ আমরা শুনেছি। বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড হিসেবে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি নিয়ে লোহাগড়া জুড়ে তোলপাড় শুরু হয়েছে। রাজনৈতিক মহলে এটি একটি অনভিপ্রেত ও বিতর্কিত ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park