1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় আগুনে পুড়ে নিঃস্ব, পরিবার রাতের ঘুমে সব হারালো

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান স্টাফ রিপোর্টার 

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে শুক্রবার রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুনে ২টি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইজিবাইক চার্জ থেকে সট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।

ভুক্তভোগী মিলন কাজী বলেন, “আগুন আমার সব শেষ করে দিয়েছে। রাতের ঘুমের মধ্যে হঠাৎ চাচার ডাক শুনে ঘরে প্রবেশ করলে দেখি ঘরে আগুন লেলিহান শিখায় দাউদাউ করছে। তড়িঘড়ি মাকে রুম থেকে টেনে বের করি। তখনই আগুন দ্রুত ছড়িয়ে যায়।”

এ দুর্ঘটনায় পার্শ্ববর্তী হামিম মীরের রান্নাঘরও সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয় জনগণ ও লোহাগড়া ফায়ার সার্ভিসের সদস্যরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

মিলন কাজী আরও জানান, “ঘর, আসবাবপত্র, মালামাল—সব শেষ। আমার ইজিবাইকও পুড়ে গেছে, যা ছিল একমাত্র আয়ের উৎস। মোট প্রায় ৬-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। ব্যাংক থেকে ১ লাখ টাকা ঋণ নিয়ে এবং বোনের কাছ থেকে ১ লাখ টাকা ধার করে ইজিবাইক ও ঘর বানিয়েছিলাম। সামনে ঈদ কিভাবে করবানি, মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে সেটা একমাত্র আল্লাহ জানেন।”

তিনি সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়ে বলেন, “দয়া করে আমাদের পাশে দাঁড়ান। আমাদের পুনর্বাসন ও জীবন পুনরায় গড়ার জন্য সহায়তার হাত বাড়ান।”

লোহাগড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ সোহাগ জামান বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা এবং স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আগুনের তাণ্ডবে পরিবারটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park