1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে যুবক কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মনির খান বিশেষ প্রতিনিধি।

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ী গ্রামের অহিদুর লস্কারের ছেলে শাহিন লস্কার (২৬) কে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।

অদ্য ২০ জানুয়ারী ২০২৫ তারিখ সোমবার আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে শাহিন লস্কার (২৬) কোটাকোল ইউনিয়নের কোটাকোল লঞ্চ ঘাট এলাকায় শশুর আলী মিয়া বিশ্বাসের বাড়িতে অবস্থান করে এবং কুমড়ী গ্রামের মধ্য পাড়ার আইয়ুব, রনি সজীব সহ ৭/৮ জনের একদল সন্ত্রাসী বাহিনী কুমড়ী গ্রাম থেকে কোটাকোল গ্ৰামে গিয়ে শাহিন লস্কারের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

আহত শাহীন লস্কার কে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে, এবং রুগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারনে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

জানা গেছে কুমড়ী গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে খুন, রাহাজানি, দাঙ্গা, হাঙ্গামা লেগেই আছে।

উক্ত ঘটনা সম্পর্কে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আশিকুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাই নাই, পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park