1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো:আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার

” দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে লোহাগড়া উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির আয়োজনে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

লোহাগড়া উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি ডক্টর সৈয়দ এমদাদুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব মারুফ সামদানির সঞ্চালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু রিয়াদ, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আশিকুর রহমান, শিক্ষক মো:কবির হোসেন, প্রভাষক মো:শরিফুল ইসলাম, শিক্ষক  মো:নজরুল ইসলাম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানসহ প্রমুখ।

লোহাগড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় সুধীজনরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরে উপস্থিত শিক্ষার্থীদের  দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:আবু রিয়াদ। পরে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park