1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় ইউএনও ও পিআইও’র নাম ভাঙিয়ে সরকারি মাটি বিক্রির অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো: আজিজুর বিশ্বাস, স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. লাবু মিয়ার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)-এর নাম ভাঙিয়ে সরকারি খালের মাটি বিক্রির অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, শালনগর ইউনিয়নের মাকড়াইল ভুলবাড়িয়া এলাকায় সরকারি খাল খননের নামে গভীরভাবে মাটি কেটে তা ইটভাটা ও বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এতে আশপাশের ভূমিহীন বাসিন্দাদের বসতবাড়ি হুমকির মুখে পড়েছে, কিছু বাড়িঘর ইতোমধ্যে বিনা নোটিশে ভেঙে ফেলা হয়েছে।

এ বিষয়ে চেয়ারম্যান লাবু মিয়া খাল খননের অনুমোদনের কথা স্বীকার করলেও মাটি বিক্রির সত্যতা নিশ্চিত করেছেন। তবে উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের সহকারী অভিজিৎ কুমার মণ্ডল জানিয়েছেন, এ ধরনের কোনো প্রকল্প অনুমোদন হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ বলেন, “চেয়ারম্যান কিভাবে আমার নাম ভাঙিয়ে খাল খনন ও মাটি বিক্রি করছেন, তা আমার জানা নেই। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park