1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় উন্নয়নমূলক কাজে প্রশংসিত পৌর প্রশাসক মিঠুন মৈত্র

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান, ষ্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ায় উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভূমি সেবায় সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র। ভূমি ব্যবস্থাপনায় দালালমুক্ত সেবা নিশ্চিত, অবৈধ দখল উচ্ছেদ ও অবৈধ বালু উত্তোলন বন্ধসহ বিভিন্ন পদক্ষেপে তিনি স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন।

গত এক বছরে লোহাগড়া পৌর এলাকায় প্রায় ২২-২৩টি উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন বা চলমান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—লোহাগড়া থানার সামনে চৌরাস্তা থেকে পল্লী বিদ্যুৎ অফিস পর্যন্ত ৩০০ মিটার রাস্তা নির্মাণ, বাজার ফলপট্টি থেকে বাজার ব্রিজ পর্যন্ত ২৫০ মিটার রাস্তা, সরকারি পাইলট স্কুল থেকে বাজার ফলপট্টি পর্যন্ত ১৫০ মিটার ড্রেনসহ রাস্তা, মোল্লার মাঠ থেকে আদর্শ স্কুল পর্যন্ত ৩০০ মিটার রাস্তা ও স্কুলের চারপাশে ওয়াকওয়ে, মহিলা কলেজ থেকে মেইন রোড পর্যন্ত সংযোগ সড়ক, জয়পুর স্কুল পর্যন্ত ২৫০ মিটার রাস্তা, পাইলট মডেল স্কুলে অভিভাবকদের জন্য বসার সিট ও চলাচলের রাস্তা।

পৌরসভা এলাকার বিভিন্ন মসজিদ, মন্দির, ঈদগাহ, কবরস্থান ও শিক্ষা প্রতিষ্ঠানে গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। লোহাগড়া ঈদগাহ এবং লক্ষ্মীপাশা কবরস্থানে সংস্কার ও উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া লক্ষ্মীপাশা কালী মন্দিরের সামনে রাস্তা পাকাকরণ করা হয়েছে এবং লোহাগড়া বাজারে গরুর হাট স্থাপন ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। নাগরিক সেবা আরও গতিশীল করতে পৌরসভার সনদ প্রদান কার্যক্রমও উন্নত করা হয়েছে।

ভূমি সেবার ক্ষেত্রেও নজির স্থাপন করেছেন মিঠুন মৈত্র। গত এক বছরে প্রায় ১৫ হাজার নামজারি দ্রুত সম্পন্ন হয়েছে, যার ফলে সাধারণ মানুষ ভূমি সেবা গ্রহণে স্বস্তি পাচ্ছেন।

স্থানীয়দের প্রত্যাশা, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্রের জনবান্ধব পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং লোহাগড়া পৌরসভা একটি সুশৃঙ্খল ও উন্নত প্রশাসনিক ব্যবস্থাপনার মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park