1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় এইচএসসি পরীক্ষায় ভুল সেটে প্রশ্নপত্র, চাপে লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৭৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়ায় অবস্থিত লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রে ভুল সেটে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী আজ, রবিবার (২৯ জুন) নির্ধারিত ছিল ৪ নম্বর সেটে পরীক্ষা নেওয়ার, কিন্তু সংশ্লিষ্ট কেন্দ্রে নেওয়া হয়েছে ২ নম্বর সেটের প্রশ্নপত্রে পরীক্ষা।

এই ঘটনা কেন্দ্রটির দায়িত্বশীলতা ও পেশাগত সততা নিয়ে প্রশ্ন তুলেছে। স্থানীয় অভিভাবক ও পরীক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে চরম উদ্বেগ ও ক্ষোভ।

এ ঘটনায় কেন্দ্রের সচিব ও কলেজটির ভারপ্রাপ্ত প্রিন্সিপাল কাজল কুমার সরকারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। তাঁকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি এবং কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, শিক্ষাবোর্ডের নিয়মানুযায়ী প্রশ্নপত্র সেটের ঘনঘন পরিবর্তন ঠেকাতে এবং প্রশ্নফাঁস রোধে নির্ধারিত সেট অনুযায়ী পরীক্ষা পরিচালনা বাধ্যতামূলক। এই নিয়ম ভঙ্গের ফলে উক্ত পরীক্ষার বৈধতা নিয়েও সংশয় তৈরি হয়েছে।

লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় এক অভিভাবক বলেন, “এমন গাফিলতির ফলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এর সুষ্ঠু তদন্ত ও জবাবদিহি চাই।”

ঘটনাটি ঘিরে পরীক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে বিভ্রান্তি ও মানসিক চাপ। শিক্ষামন্ত্রক বা বোর্ড থেকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park