1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় কোটা আন্দোলনকে ঘিরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের প্রতিবাদ কর্মসূচি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

খন্দকার ছদরুজ্জামান নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটাক্ষকারী ও দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিবাদ, মানববন্ধন কর্মসূচি ও স্বারক লিপি পেশ করা হয়েছে।

মঙ্গলবার (১৬জুলাই) দুপুর ১২টায় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল ও মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম কাউন্সিলের আয়োজনে লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ভবন থেকে মুক্তিযোদ্ধাদের একটি বিরাট বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ৩০ মিনিট স্থায়ী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল আলম কচি, বীর মুক্তিযোদ্ধা ওহিদুজ্জামান ওরপে ভিপি বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা সন্তান আশরাফুল আলম (ছোট আশরাফ), বীর মুক্তিযোদ্ধা সন্তান মো: তুষার, বীর মুক্তিযোদ্ধা সন্তান কাজী ইমরানসহ প্রমুখ।

এসব কর্মসূচিতে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। মানববন্ধন চলাকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ. কে. এম ফয়জুল হক রোম ও ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল লিওন মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় শেষে সংহতি প্রকাশ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা দেশে একটি নৈরাজ্য সৃষ্টি করেছে, তারা মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ করেছে এদের ক্ষমা করা যাবে না। বক্তারা কোটা পদ্ধতি বহাল রাখার দাবী জানান।

মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধি দল লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্বারক লিপি প্রদান করেন। এ ব্যাপারে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলাম স্বারক লিপি প্রদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বারক লিপিটি প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park