1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় গ্রাম্য কোন্দলের জেরে মেম্বর ফনিভুষনের ষড়যন্ত্রের প্রতিবাদ সংবাদ সম্মেলন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলার নারানদিয়া গ্রামে গ্রাম্য কোন্দলের জের ধরে দস্যুতার মামলায় প্রতিপক্ষের সাধারন জনগনকে জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে তৃতীয় পক্ষ। এ ঘটনার প্রতিবাদে রবিবার লোহাগড়া পৌর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে দস্যুতা মামলার বাদী পল্লব বিশ্বাস।

লিখিত বক্তব্যে পল্লব বিশ্বাস জানান, লোহাগড়া থানায় ২৮/১০/২০২২ তারিখের ২০নং মামলাটি বর্তমানে যশোর পিবিআই তদন্ত করছে। আমার স্বগ্রামী মেম্বর ফনিভূষন বিশ্বাস গোপনে উদ্দেশ্য মূলকভাবে আমার মামলায় হস্তক্ষেপ করছে। তিনি আমার গ্রামের বিভিন্ন লোকদের এই মামলায় আসামি করার হুমকি দিয়ে আসছে। তিনি আমার প্রতিবেশী স্কুল শিক্ষক বলাই কুমার মল্লিককে এই মামলায় ঢুকায় দেবে এবং চাকুরী খেয়ে ফেলবে বলে হুমকি দেয়।

এ ঘটনায় বলাই থানায় একটি জিডি করেছেন। ফনিভূষন আমাকে না জানিয়ে বিভিন্ন সময় মামলার তদন্তকারী কর্মকর্তাকে হয়রানি করছে। মেম্বর ফনিভূষন ষড়যন্ত্র এবং উদ্দেশ্যমূলকভাবে গ্রাম্য রাজনীতি,প্রতিহিংসা ও প্রতিশোধ পরায়ন হয়ে আমার প্রতিবেশী পুলিশ ইনেস্পেক্টর আশিষ মৈত্রকে এই মামলায় জড়ানোসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে অপপ্রচার করছে।

উদ্দেশ্যমুলকভাবে একজন পুলিশ অফিসারসহ অন্যের ক্ষতি করার সার্বিক বিষয়টি অবগত করে মামলার তদন্তকারী কর্মকর্তাকে আমি এফিডেভিটের মাধ্যমে অবহিত করেছি।

পল্লব বিশ্বাস আরো জানান, দস্যুতার ঘটনায় আমি কাউকে চিনতে পারিনি। আমি মামলার বাদী অথচ আমার অনুমতি ব্যতিত মেম্বর ফনিভূষন সংবাদ মাধ্যমে ও সামাজিকভাবে আশিষ কুমার মৈত্র ও বলাই কুমার মল্লিকসহ অন্যদের ই মামলায় সম্পৃক্ত করার যে হীন চক্রান্ত করছে তার বিরোধিতা সহ প্রত্যাখ্যান করছি। ফনিভূষনের কার্যকলাপে মনে হয় তিনি এ ঘটনায় জড়িত। এছাড়া তিনি নারাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দাপ্তরিক পদে ওই গ্রামের রিপন কুমার বিশ্বাসের কাছ থেকে ২ লক্ষ টাকা ঘুষ নেয়। পরবর্তীতে চাকরী দিতে না পারায় টাকা ফেরত চাইলে রিপনকে হুমকি দেয় এবং রিপনের পৈত্রিক সম্পত্তি অন্যের সম্পত্তিতে রুপান্তরিত করার জন্য মেম্বর ফনিভূষন ভূয়া ওয়ারিশ সনদ তৈরী করে ২০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। মেম্বর ফনিভূষন অভিযোগ অস্বীকার করেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park