
মনির খান বিশেষ প্রতিনিধি
লোহাগড়া পৌরসভার কচুবাড়িয়া গ্ৰামের ভ্যান চালক রেজা শেখের ছেলে কুখ্যাত চোর আজাদ শেখ আজ ১৩ সেপ্টেম্বর ২৪ তারিখ শুক্রবার দিঘলিয়া হাঁটে একটি ছাগল চুরি করে এনে বিক্রি করে। হাসিলে নিজের নাম না লিখে চাচার নাম লেখায় এবং টাকা বুঝে পেয়ে সে হাট থেকে লাপাত্তা হয়ে যায়। তবে ছাগল ক্রেতা সুকৌশলে চোর আজাদ শেখের ছবি তুলে রাখে।
চুরি হয়ে যাওয়া ছাগলের মালিক একই গ্ৰামের তোজাম শেখের পঙ্গু মেয়ে নাজমা বেগম । নাজমা বেগম তার ছাগল টা ঘাস খাওয়ার জন্য সকালের দিকে বাড়ির পাশে রাস্তার পাশে বেঁধে রাখে এবং দুপুরের দিকে ছাগল টা আনতে গিয়ে দেখে ওখানে ছাগল নাই।
অনেক খোঁজাখুঁজির পর দিঘলিয়া হাঁটে গিয়ে মাংস ব্যবসায়ী হিল্লাল ও রুবেলের কাছে ওই ছাগল টা পাওয়া যায় । এবং তাদের কাছে থেকে আজাদ শেখের ছবি দেখে সহজেই চোর কে চেনা যায়। চোর আজাদ শেখ, হাসিলে তার নাম না লিখে, তার আপন চাচার নাম লেখায়। চোর সনাক্তের পর চোর আজাদ শেখের চাচা ছাগলের মুল্য ৬০০০ টাকা মাংস ব্যবসায়ীদের ফেরত দিবে মর্মে আসল ছাগল মালিক পঙ্গু নাজমা বেগম কে ছাগল টা দিয়ে দেয়।
ছাগল মালিক একজন অসহায় পঙ্গু মানুষ, তিনি লক্ষ্মীপাশা রোজভেলি হোটেলে কাজ করে কোন রকম জীবন জীবিকা নির্বাহ করে চলে আসছে। অথচ একই গ্ৰামের চোর আজাদ শেখ ছাগল মালিক একজন পঙ্গু অসহায় জেনে বুঝে ও তার ছাগল টা চুরি করে বিক্রি করে দিয়েছে। এই চোরের কঠোর থেকে কঠোর বিচার হওয়ার দাবি মহল্লাবাসীর।