1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় জনবান্ধব ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জহুরুল ইসলামের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২ টায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল কাশেম, শেখ মতিয়ার রহমান, শাহাবুদ্দিন ফকির প্রমুখ।

বক্তারা জনবান্ধব ইউএনও মোঃ জহুরুল ইসলামের বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, লোহাগড়া উপজেলার বর্তমান নির্বাহী অফিসার জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার সততা, দক্ষতা ও জনসেবামূলক কর্মকাণ্ডে উপজেলার মানুষ অত্যন্ত সন্তুষ্ট। তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং মুক্তিযোদ্ধাদের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করে আসছেন। তাই, মাননীয় প্রধান উপদেষ্টাসহ খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করেছেন বক্তারা।

মানববন্ধনে মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ একাত্মতা পোষণ করে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park