1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় জমি বিরোধে কৃষক জাহাঙ্গীর শেখ খুন, আহত ৩ জন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৪৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান, স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে জমি নিয়ে পুরনো বিরোধের জেরে জাহাঙ্গীর শেখ (৬০) নামের এক কৃষক খুন হয়েছেন। বুধবার (১৬ জুলাই) দুপুরে গ্রামের একটি বিলে এই হামলার ঘটনা ঘটে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাহিরপাড়া গ্রামের জাহাঙ্গীর শেখ ও মান্দার শেখ গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে জাহাঙ্গীর শেখ পাট কাটার জন্য কয়েকজন লোক নিয়ে মাঠে গেলে, প্রতিপক্ষ মান্দার শেখের পক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে জাহাঙ্গীর শেখ ঘটনাস্থলেই নিহত হন। তার সঙ্গে থাকা তিনজন গুরুতর আহত হন, যাদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় লোহাগড়া থানা পুলিশ। লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) ইমরান জানান, “ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ঘটনাস্থল থেকে কবির শেখ নামে একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park