1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় জোড়া হত্যা কান্ডের পর বীর মুক্তিযোদ্ধার বাড়িতে লুটপাট ও ভাংচুরের অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মিলটন, নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে আপন দুই ভাই হত্যা কান্ডের শিকার হয়েছে।

গত ১১ই সেপ্টেম্বর বুধবার সকালে চরমল্লিকপুর গ্রামে মাহমুদ গ্রুপের সন্ত্রাসীদের হামলায় একই গ্রামের জিয়াউর শেখ ও মিরান শেখ নামের আপন দুই ভাই খুন হয়। এই ঘটনার পর ঐ এলাকাতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে।

১১ই সেপ্টেম্বর বুধবার রাতে চর মল্লিকপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা ফায়েক মাষ্টারের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে বাড়ি ভাংচুর ও লুটপাট করে নেয়। বীরমুক্তিযোদ্ধার পরিবারের সাথে কথা হলে তারা বলেন,, আমরা গ্রামে সামাজিকভাবে দল করলেও এই হত্যাকান্ডের সাথে আমার পরিবারের কেউ জড়িত ছিলোনা।

এদিকে নিহতদের পরিবার জানান, আমাদের পরিবারের দুই সদস্য হত্যার শিকার হয়েছে তাই আমাদের পরিবারের সকলেই শোকাহত। হত্যাকান্ডের পর গ্রামের এই অগ্নিসংযোগ ও লুটপাটের সাথে আমার পরিবারের কেই জড়িত নয়। কে বা কারা এই অগ্নিসংযোগ ও লুটপাটের সাথে জড়িত আমার জানা নাই। যেহেতু এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে তারাই বিষয়টি ভালো বলতে পারবে।

এই ঘটনায় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) আব্দুল আল মামুন বলেন… এই হত্যা কান্ডের ঘটনায় বিছিন্ন দুই একটি ঘটনা ঘটতে পারে তাই ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে এখন পরিবেশ শান্ত তবে ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park