1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

লোহাগড়ায় ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ আটক ১

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান স্টাফ রিপোর্টার 

নড়াইলের লোহাগড়া উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তি মো. আব্দুল্লাহ আল মামুন (২৯) লোহাগড়া থানার মঙ্গলহাটা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, শনিবার (৪ এপ্রিল ২০২৬) লোহাগড়া পৌর এলাকার লক্ষ্মীপাশা এক্সপ্রেস কাউন্টারের সামনে মহসিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনের পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আব্দুল খালেকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) অমিত বিশ্বাস ও এসআই (নিঃ) মো. টিটু আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইলকে মাদকমুক্ত করতে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় জেলা পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park