1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় ডিবি পুলিশের অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মনির খান, স্টাফ রিপোর্টার।

নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০০ (তিনশত) গ্রাম গাঁজাসহ মোঃ হাসিব শেখ (৩২) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত মোঃ হাসিব শেখ লোহাগড়া থানার পাঁচুড়িয়া গ্রামের অলিয়ার শেখের ছেলে। গত ১৫ এপ্রিল ২০২৫, সন্ধ্যা ৭টা’র দিকে লোহাগড়া পৌরসভাধীন ৭ নম্বর ওয়ার্ডের লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের ফুটবল মাঠের পশ্চিম পাশে সাইফুল ইসলামের মুদি দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম)-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোহাম্মদ অহিদুর রহমান ও এএসআই (নিঃ) নাহিদ নয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন। অভিযানে মোঃ হাসিব শেখের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

ঘটনার পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park