
মনির খান ষ্টাফ রিপোর্টার।
নড়াইলের লোহাগড়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বর্নাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার কার্যক্রম শুরু হয়।
মেলার প্রথমদিনে উপজেলা কৃষি অফিস থেকে উপজেলা পরিষদ পর্যন্ত র্যালি অনুষ্ঠিত হয় ,এবং উপজেলার কৃষি অফিসে কৃষি পণ্য ও সেবার জন্য বিভিন্ন ধরনের স্টল প্রদর্শনী হয়।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায়,লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লোহাগড়া, নড়াইল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লোহাগড়া উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ ফারজানা আক্তার ।
উপস্থিত ছিলেন প্রকল্প উপস্থাপনায়: কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। সভাপতিত্ব করেন: জসীমউদ্দীন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি নড়াইল। এ ছাড়াও উপস্থিত ছিলেন,উপ-সহকারি কৃষি কর্মকর্তারগন ও কৃষকগন ।
কৃষি কর্মকর্তারা, কৃষকদের মাঝে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির মাধ্যমে কি ভাবে ভালো ও বেশি ফলন উৎপাদন করা যায়, সে সম্পর্কে বিস্তারিত ভাবে ব্যাখ্যা দেন। ক্লাইমেট-স্মাট কৃষি প্রযুক্তি মোতাবেক একজন কৃষক ফসল উৎপাদন করলে, লাভজনক ফসলে লাভবান হবেন।