
মনির খান, নিজস্ব প্রতিবেদক
লোহাগড়া (নড়াইল): দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র লোহাগড়া শাখা বাজারের গুঁড় হাটা এলাকার পুরাতন ভবন থেকে আধুনিক সুবিধাসম্পন্ন নতুন স্থানে স্থানান্তর করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকাল ১১টায় লোহাগড়া বাজার আল-মদিনা মার্কেটের দ্বিতীয় তলায় নতুন শাখার উদ্বোধন করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ওয়ালিউল মোর্শেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওয়ালিউল মোর্শেদ বলেন, “প্রিমিয়ার ব্যাংক প্রতিষ্ঠার পর থেকেই মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে। গ্রাহকবান্ধব সেবা ও আধুনিক ব্যাংকিং সুবিধা আরও সম্প্রসারণের অংশ হিসেবেই নতুন এই শাখার যাত্রা।”
অনুষ্ঠানে দি প্রিমিয়ার ব্যাংকের হেড অব ব্র্যান্ড মার্কেটিং ও ইভিপি মো. তারেক উদ্দিনের সভাপতিত্বে এবং মো. আনিচুর রহমান কামালের সঞ্চালনায় বক্তব্য দেন বরিশাল শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান, খুলনা শাখার ব্যবস্থাপক মো. আনিসুর রহমান, জিএসডির মো. রাশেদুল ইসলাম, ব্র্যান্ড মার্কেটিংয়ের মো. জাকারিয়া রহমান, লোহাগড়া শাখার ব্যবস্থাপক মো. আবু নোমান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. হায়াতুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, প্রেসক্লাব আহ্বায়ক মো. সেলিম জাহাঙ্গীর, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এ. সাইফুল্লাহ মামুন, সাংবাদিক জহুরুল হক মিলু, শরিফুজ্জামান, কাজী ইমরান, এবং বণিক সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাজু আহমেদ।
অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন লোহাগড়া বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ।