1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় দুই সন্তানের জনক ১৬ বছরের কিশোরীকে নিয়ে উধাও, গ্রাম্য সালিশে ধামাচাপার চেষ্টা 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৫৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া পৌরসভার খলিশাখালী গ্রামে ৩২ বছর বয়সী দুই সন্তানের পিতা সোহেল কাজীর বিরুদ্ধে ১৬ বছর বয়সী এক কিশোরীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ১৪ জুলাই সকালে কিশোরীর পরিবার- সোহেল কাজীর বাড়ি ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে অবশেষে লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগসূত্রে জানা গেছে, অভিযুক্ত সোহেল কাজী খলিশাখালী গ্রামের লাভলু কাজীর ছেলে এবং তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে, আরেকটি সন্তান কয়েক মাসের মধ্যে ভূমিষ্ঠ হবে। কিন্তু সোহেল কাজী নাবালিকা মেয়েটিকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠলেও, পরবর্তীতে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের মধ্যস্থতায় মেয়েটিকে ১৫ জুলাই সন্ধ্যায় ফেরত আনা হয়। কিন্তু থানাকে না জানিয়ে একটি গ্রাম্য সালিশের মাধ্যমে ‘সমাধানের’ চেষ্টা করা হয়।

সালিশে উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক কাউন্সিলর জিল্লু রহমান, সবুর, শাহিদ কাজী, সোহেলের আত্মীয় সজীব ও জালালসহ একাধিক ব্যক্তি। সেখানে মেয়েটিকে উপস্থিত করা হয় এবং বক্তব্য শোনার পর তাকে সোহেল কাজীর আত্মীয় সজীব এর হেফাজতে রাখা হয় বলে জানা গেছে। যা নিয়ে কিশোরীর পরিবার চরম অসন্তোষ প্রকাশ করেছে।

‍ মেয়েটির বাবা বলেন, “আমার মেয়ের বয়স মাত্র ১৬ বছর। সে এখনো শিশু। সোহেল একজন বিবাহিত লোক, তার স্ত্রী ও সন্তান রয়েছে। সে আমার মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে গেছে। আমরা আইনের মাধ্যমে আমাদের মেয়েকে ফেরত পেতে চাই এবং সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, “অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা চেষ্টা করেছি মেয়েটিকে উদ্ধার করার। সোহেল কাজীর পরিবারকে বলেছিলাম মেয়েটিকে ফেরত দিতে। কিন্তু ১৫ জুলাই যা ঘটেছে, আমাদের কিছুই জানানো হয়নি। যেহেতু মেয়েটি এখনো ১৮ বছরের কম, তাই আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park