
রিপোর্টার: মনির খান, ষ্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ডিগ্রিরচর মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা ওমর ফারুক (৪০) পরকীয়া প্রেমের টানে দুই সন্তানের জননী ইতি খানম (৪০)-কে নিয়ে উধাও হয়ে গেছেন।
জানা গেছে, ভোলা জেলার সদর উপজেলার চন্দ্রঘসাদ গ্রামের মো: আবুল কাশেম মৃধার পুত্র ওমর ফারুকের সঙ্গে ইতির দীর্ঘদিনের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে ইতি তার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে ওই মাদ্রাসা শিক্ষকের হাত ধরে পালিয়ে যান।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, একজন শিক্ষক যিনি শিক্ষার্থীদের আদর্শের শিক্ষা দিবেন, কিন্তু তিনি নিজেই যদি এমন অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে, তাহলে সাধারণ মানুষও তাদের মতো শিক্ষকদের কাছ থেকে কি শিখবে?
এ ধরনের শিক্ষককে স্থানীয়রা ধিক্কার জানায়।
এ বিষয়ে ওই শিক্ষককে দুই সন্তানের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি সন্তান দুটির ধার ধারি না।” তবে এলাকাবাসী ওই দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। এমন পরিস্থিতিতে সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।