1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় দুর্নীতির বিরুদ্ধে শপথ নিল চার শতাধিক শিক্ষার্থী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান, স্টাফ রিপোর্টার:

নড়াইলের লোহাগড়ায় দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরিতে চার শতাধিক শিক্ষার্থী একযোগে শপথ নিয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমির মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করে লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)। সহযোগিতায় ছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।

‘নিজেরা দুর্নীতি করব না, দুর্নীতিকে প্রশ্রয় দেব না’—এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের শপথ পাঠ করান দুপ্রকের নির্বাহী সদস্য শারমিন ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নির্বাহী সদস্য কোহিনুর পারভিন।

দিনব্যাপী কর্মসূচিতে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও দুদকের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, একাডেমির প্রধান শিক্ষক মোঃ অহিদুজ্জামান, দুপ্রক লোহাগড়া উপজেলা কমিটির সাবেক সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম এবং সাবেক সহ-সভাপতি শেখ কবির হোসেন।

আয়োজকরা জানান, দুর্নীতির বিরুদ্ধে সচেতন প্রজন্ম গড়ে তুলতে এমন কার্যক্রম নিয়মিত চালিয়ে যাবে দুপ্রক। শিক্ষার্থীরাও প্রতিশ্রুতি দিয়েছে নিজে সৎ থাকার পাশাপাশি অন্যদেরও দুর্নীতিবিরোধী পথে উদ্বুদ্ধ করার।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park