1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় দোকান ভাড়ার টাকা আত্মসাৎ: বড়দিয়া মাধ্যমিকের প্রধান শিক্ষক বিতর্কের কেন্দ্রে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ আজিজুর বিশ্বাস, স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলার বড়দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম কামরুজ্জামানের বিরুদ্ধে দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে এলাকায় চলছে তীব্র আলোচনা ও সমালোচনা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয় সংলগ্ন একটি দোকান ৮০ হাজার টাকায় তিন বছরের জন্য ভাড়া নেন নড়াগাতি থানার মহাজন উত্তরপাড়ার মৃত ওমেদ মোল্যার ছেলে ব্যবসায়ী মিরু মোল্যা। ১৫ এপ্রিল চুক্তিপত্রে দুই পক্ষ স্বাক্ষর করেন। তাতে ৮০ হাজার টাকা অগ্রিম ও মাসিক ভাড়া ৩ হাজার ৪০০ টাকা উল্লেখ করা হয়।

তবে অভিযোগকারী ব্যবসায়ী মিরু মোল্যা জানান, চুক্তির দেড় মাস আগে তিনি প্রধান শিক্ষককে অতিরিক্ত ৪০ হাজার টাকা প্রদান করতে বাধ্য হন, যা কোথাও লিখিতভাবে উল্লেখ করা হয়নি। তিনি বলেন, “এই টাকা না দিলে তিনি দোকান ভাড়া দিতেন না, তাই ব্যবসার স্বার্থে আমি বাধ্য হয়ে দেই।”

প্রধান শিক্ষক বিএম কামরুজ্জামান মুঠোফোনে কথা বলার সময় ঘটনার সত্যতা স্বীকার করলেও অনুরোধ করেন যাতে সংবাদটি প্রকাশ না করা হয়।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভুঁইয়া বলেন, “ঘটনাটি কেউ আমাকে জানায়নি। তবে এটি দুঃখজনক। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ বলেন, “একজন প্রধান শিক্ষকের কাছ থেকে এমন কিছু আশা করা যায় না। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park